ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশ থেকে মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাত দেশের কর্মী ও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।


শনিবার (৮ মে) দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। তারা বলছে, রবিবার (৯ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাটি কার্যকর থাকবে।


এই তালিকায় থাকা বাকি দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।


মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর পাশাপাশি এই দেশগুলোর ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


এ দিকে করোনা বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্য মতে, মালদ্বীপে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭২৪ জন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন। আর সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৯২ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑